প্রিয় দর্শক বন্ধুরা – আসসালামু আলাইকুম। ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকাবিষয়ক এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। ঢাকা টু নরসিংদী রুটটি বাংলাদেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেলপথ। রাজধানী ঢাকা ও শিল্পসমৃদ্ধ নরসিংদীর মধ্যে প্রতিদিন শিক্ষা, চাকরি, ব্যবসা ও ব্যক্তিগত নানা প্রয়োজনে হাজারো মানুষ যাতায়াত করে থাকে।
অন্য পোষ্টঃ ঢাকা টু কুমিল্লা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
এই ব্যস্ত রুটে ট্রেন ভ্রমণ যাত্রীদের কাছে অনেক নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী একটি জনপ্রিয় মাধ্যম। তবে কোনো বাধা, ঝামেলা ছাড়া ভ্রমণের জন্য ট্রেনের সঠিক সময়সূচী, কোন কোন ট্রেন চলাচল করে এবং বিভিন্ন শ্রেণির টিকিটের ভাড়া কত – এই তথ্য গুলো আগে থেকেই জানা অত্যন্ত জরুরি।
পড়ুনঃ ঢাকা টু ফেনী ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য
এই আর্টিকেলে আমরা ঢাকা টু নরসিংদী রুটে চলাচলকারী সব ট্রেনের আপডেট সময়সূচী, ভাড়ার তালিকাএবং প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত তথ্য সহজ ও পরিষ্কার ভাবে তুলে ধরব। আপনি যদি প্রথমবার এই রুটে ভ্রমণ করতে চান কিংবা নিয়মিত যাত্রী হয়ে থাকেন এই আর্টিকেলটি আপনার ভ্রমনের জন্য অনেক উপকারে আসবে।
ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ২০২৬ (আন্তঃনগর)
ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত রেল রুট দেশের অন্যতম ব্যস্ততম রেলপথ। প্রতিদিন এই রুটে সাতটি আন্তঃনগর ট্রেননিয়মিত চলাচল করে, যা যাত্রীদের জন্য দ্রুত এবং সুবিধাজনক যাত্রার সুযোগ প্রদান করে। যদি আপনি এই রুটে আপনার প্রথম যাত্রার পরিকল্পনা করে থাকেন, তবে সকল ট্রেনের সময়সূচী এবং ছুটির দিন সম্পর্কে পূর্বে জানাথাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Dhaka To Narsingdi Train Schedule 2026
ঢাকা থেকে নরসিংদী পর্যন্ত রুটে চলা সকল আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী ঢাক স্টেশন থেকে ছেড়ে যায় এবং নির্ধারিত সময়ে নরসিংদী স্টেশনে পৌঁছে। এই নির্ভরযোগ্য সময়সূচীর কারণে ঢাকা–নরসিংদী রুটটি যাত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
দেখুনঃ ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা
নির্ধারিত সময় অনুযায়ী চলাচল এবং নির্ভরযোগ্য সার্ভিস যাত্রীদের যাত্রাকে সহজ ও সুশৃঙ্খল করে তোলে। এই রুটে পরিকল্পিত যাত্রার সুবিধা গ্রহণ করতে, নীচে টেবিল আকারে ট্রেনের সময়সূচী এবং ছুটির দিনসহ বিস্তারিত তথ্য দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ার সময় | পৌঁছানোর সময় |
| উপকূল এক্সপ্রেস (৭১২) | মঙ্গলবার | ১৫:১০ | ১৬:১৮ |
| মহানগর এক্সপ্রেস | রবিবার | ২১:২০ | ২২:২৮ |
| এগারো সিন্দুর প্রভাতী (৭৩৭) | বুধবার | ০৭:১৫ | ০৮:২২ |
| উপবন এক্সপ্রেস (৭৩৯) | নাই | ২২:০০ | ২৩:০৯ |
| এগারো সিন্দুর গোধূলী (৭৪৯) | বুধবার | ১৮:৪৫ | ১৯:৫৩ |
| কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) | শুক্রবার | ১০:৩০ | ১১:৩৬ |
| চট্টলা এক্সপ্রেস (৬৮) | মঙ্গলবার | ১৩:৪৫ | ১৪:৫০ |
ঢাকা টু নরসিংদী ট্রেনের ভাড়ার তালিকা ২০২৬
ঢাকা থেকে নরসিংদী যেতে ট্রেন একটি সহজ ও আরামদায়ক যাতায়াত মাধ্যম। এই রুটে ভ্রমণ করতে চাইলে ট্রেনের সময়সূচীর পাশাপাশি ভাড়ার তথ্য জানা খুবই দরকার। ভাড়া আগে থেকেই জানা থাকলে যাত্রা পরিকল্পনা করা সুবিধাজনক হয়। সেই জন্যই নিচে টেবিল আকারে ঢাকা টু নরসিংদী ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলো:
| আসন বিভাগ | টিকিটের মূল্য |
| শোভন | ৬০ টাকা |
| শোভন চেয়ার | ৭০ টাকা |
| প্রথম আসন | ১০৪ টাকা |
| স্নিগ্ধা | ১৩৩ টাকা |
| এসি | ১৫৬ টাকা |
| এসি বার্থ | ২৩৬ টাকা |
উপসংহার
সবশেষে বলা যায়, ঢাকা টু নরসিংদী ট্রেন রুটটি যাত্রীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত মাধ্যম। প্রতিদিন অসংখ্য মানুষ শিক্ষা, চাকরি, ব্যবসা ও ব্যক্তিগত প্রয়োজনে এই রুটে যাতায়াত করে থাকেন। তাই সঠিক ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আগে থেকেই জানা থাকলে ভ্রমণ হয় আরও সহজ, ঝামেলামুক্ত ও সময় সাশ্রয়ী।
এই আর্টিকেলে ২০২৬ সালের জন্য হালনাগাদ আন্তঃনগর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে, যা নতুন ও নিয়মিত—উভয় ধরনের যাত্রীদের জন্যই সহায়ক হবে। পরিকল্পিত ভ্রমণের মাধ্যমে আপনি যেমন সময় বাঁচাতে পারবেন, তেমনি অপ্রয়োজনীয় ভোগান্তি থেকেও মুক্ত থাকতে পারবেন।
আশা করি, ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সংক্রান্ত এই তথ্যগুলো আপনার যাত্রাকে আরও আরামদায়ক ও নিশ্চিন্ত করে তুলবে। ভবিষ্যতে ভ্রমণের আগে সর্বশেষ আপডেট যাচাই করে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। সবাইকে শুভ ও নিরাপদ যাত্রার কামনা।